প্রেসক্লাবের সদস্যবৃন্দের সাথে কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার মত বিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সাথে কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় তার অফিস কক্ষে মত বিনিময় ও চা চক্র করেন। সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও সঠিক তথ্য প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। মাদক, কিশোরগ্যাং,বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান।
এ সময় অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মোঃ আনোয়ার হোসেন, মোঃ মেহেদী হাসান নয়ন(দৈনিক কীর্তনখোলা),মোঃ নুরুজ্জামান খোকন (এস এফ টিভি), দৈনিক সংগ্রামের কাউখালী উপজেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ সাইদুল কবির (বশির) , এনামুল কিবরিয়া মেহেদী, মোহাম্মদ হাবিবুর রহমান, প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031