আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম।

জসিম সরদার ক্রাইম রিপোর্টার . ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচএস সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছেন, ডাঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি শান্তি সমাবেশ করেছেন। সাম্প্রতিক এক শিশুর মৃত্যুর ঘটনায় লাঞ্ছনা সহ বিভিন্ন অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তার পদত্যাগ দাবি করা হয়। ডাঃ সাইফুল ইসলাম বলেন, আমি বরিশালের সন্তান। এই প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ আছে। তবে পরিচালকের পদে আর থাকছি না। এর আগে শনিবার ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন এতে সমর্থন জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। যার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031