শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ ও আহত ২

শাহজাদপুরে অটো ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ ও আহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া – নগরবাড়ি মহাসড়কে পাড়কোলা মাছ বাজার নামক স্থানে  সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন  গুরুতর আহত হয়েছে।স্থানীয়  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬) সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময় বগুড়া – নগরবাড়ী  মহাসড়কের পাড়কোলা বটতলা মাছ  বাজার নামক স্থানে ঢাকা  থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক যাওয়ার পথে  অপর একটি অটোভ্যান দুজন যাত্রী নিয়ে যাওয়ার সময় হুট  করে অটো ভ্যান থেমে ছিটকে পড়ে যায়। পরে মিরাজ (২০)  নামের ট্রাকের  চাকায়  পিষ্ট হয়ে যায় ঘটনাস্থলেই মারা যায়। এবং ট্রাকটি  দ্রুত পালিয়ে যায়। জানাযায়, নিহত মিরাজ শাহজাদপুর পৌর শহরের পাড়কোলা পশ্চিমপাড়া এলাকার বরকত মন্ডলের (৫৩) ছেলে।আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পাড়কোলা গ্রামের এশরাত মন্ডলের ছেলে  সাগর (১৭) অহত অপর জন হলেন একই গ্রামের মৃত রতন ইসলাম কাউরির ছেলে আশরাফুল (৪০)।পরে আহতদেরকে উদ্ধার করে পিপিডি টাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে সিরাজগঞ্জে উন্নতি চিকিৎসার জন্য রেফার করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031