কপোতক্ষ নদে নোঙ্গর খুঁজতে যেয়ে ডুবুরি নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যবহারিত বালু পরিবহণের বলগেটের (পল্টন) নোঙ্গর নদীতে পড়ে গেলে, নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে এক ডুবুরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ডুবুরি হলেন, খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২২)। সে পেশায় একজন ডুবুরি। ঘটনাটি ঘটে, সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে গাবুরার পার্শেমারি টেকেরহাটে কপোতক্ষ নদে। গতকাল সোমবার নিখোঁজ মিজানুরের খোঁজ না পাওয়ায় মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুজ্জামানের নেতৃত্বে একটি ডুবুরি দল মিজানের উদ্ধার অভিযানে আসে কিন্তু বহু খোঁজাখুঁজি পরেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার সাথে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনার পর থেকে তিনি ঘটনাস্থলে থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, আমরা সোমবার রাতে খবর পাই গাবুরা কপোতক্ষ নদের টেকেরহাট নামক স্থানে সোমবার দুপুরে মিজান সরদার নোঙ্গর খুঁজতে গিয়ে তলিয়ে গিয়েছে। এ খবরে আমরা সাতক্ষীরা থেকে মঙ্গলবার সকালে এসে উদ্ধার অভিযান শুরু করি‌। সেখান থেকে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এদিকে, মিজানের নিখোঁজ হওয়া খবর শুনে খুলনা থেকে তার পিতাসহ পরিবারের সদস্যরা সোমবার রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। নিখোঁজ মিজানের পিতা দুলাল সরদার বলেন, সোমবার আমার ছেলে মিজান শ্যামনগরের গাবুরা কপোতাক্ষ নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবরে আমরা ছুটে এসেছি খোঁজাখুঁজি করতেছি ছেলের দেহটা পাই কিনা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031