পূর্বধলায় ফজরের নামাজ পড়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সাগর আহমেদ জজ : নেত্রকোনার পূর্বধলায় আগিয়া ইউনিয়নের জটিয়াবর মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদে নামা‌জ পড়া‌নোকে কেন্দ্র করে আবুল হাশিম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফজরের নামাজের সময় মসজিদ এর নির্ধারিত ইমাম শামীম হোসেন ছুটিতে থাকায় তার অনুপস্থিতিতে স্থানীয় আবুল হাশিম এর ছেলে আজিজুল হক ইমামতি করেন। নামাজে ইমামতি করার প্রতিবাদ করেন শাহজাহান । আজিজুল এর পিছনে নামাজ না পড়ে বারান্দায় একা একা নামাজ আদায় করে। নামাজ শেষে শাহজাহান (৩৫) আজিজুলকে উত্তেজিত হয়ে মারতে যায়। আবুল হাশিম মারামারি ফিরাতে গেলে, একপর্যায়ে শাহজাহান, আবুল হাশিমকে ঘুষি মারলে ঘটনাস্থলে মারা যায়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াদ মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031