বারহাট্টা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ কামরুল হাসান

ওমর ফারুক আহম্মদ  : নেত্রকোনা বারহাট্টা উপজেলা তিনি গত ২৩ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগদান করেন।এর আগে তিনি কিশোরগঞ্জের মিঠামাইন থানায় তদন্ত অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জন্ম ও বেড়ে ওঠেন।তিনি ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগ দান করেন।নবাগত ওসি মোঃ কামরুল হাসান জানান ,বারহাট্টা থানাকে মাদক, চোরাচালান ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে যা করার প্রয়োজন তাই করা হবে।এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে । কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও চোরাচালানের সাথে কোন আপোষ নেই, মাদক ও চোরাচালান নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031