হিজলায় মা ইলিশ রক্ষায় মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

হিজলা প্রতিনিধি :  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকপ্ল ও মৎস্য অধিদপ্তর এবং হিজলা নৌ-পুলিশ ফাড়ির আয়োজনে আজ সোমবার ২৩ সপ্টেম্বর বিকালে সুশীল সমাজ ও মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতা মূলক সভা অনুষ্টিত হয়। উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এ সভায় সভাপতিত্ব করেন হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওহিদুদ জামান। এ সময় জেলেদের মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক বক্তব্য রাখেন হিজলা উপজেলা বি এনপির সদস্য সচিব এডঃ দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, মেমানিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি আফসার উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।আগামী ১৩ ই অক্টোবর থেকে ৩ নভেম্বর মোট ২২ দিন মা ইলিশের প্রজনন মৌসুম। এ সময় মেঘনা নদীতে সকল মা ইলিশ শিকার,মজুদ,পরিবহন সহ ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা রয়েছে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় যদি জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করে, তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামাল হোসেন ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031