লালমনিহাটের তিস্তার চরে আটকে ছিল যুবতীর মরদেহ, হাত বাধা মেহেদিরাঙা হাত

মোঃ ইয়াকুব আলি  : লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর চরে আটকে ছিল অজ্ঞাতপরিচয় এক যুবতীর (২৫) মরদেহ। তাঁর মেহেদিরাঙা হাত বাঁধা পিছমোড়া করে। অ্যাসিডে ঝলসে দেওয়া ছিল মুখ। আজ ২২ সেপ্টেম্বর রোজ রবিবার সকালে মহিষখোঁচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করা হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, সকালে কৃষি কাজে কৃষকেরা কাজ করতে গিয়ে চোরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তাঁর পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে। পুলিশ জানিয়েছে, তার হাত মেহেদিরাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রঙের বোরকা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাতকেরা তাঁকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে। তাঁর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031