রাজিবপুরে ৪০ পিচ ইয়াবা সহ আটক-২

রুহুল আমিন রুকু : কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে। চর রাজিবপুর থানার সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ২ টার দিকে এস,আই আসেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সদর ইউনিয়নের টাঙ্গালিয়াপাড়া মন্ডল পাড়া এলাকায থেকে আসামীদ্বয় কে আটক করে। এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে রাজিবপুর থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার ৮০০ টাকা, আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ও মাদক বহনে ব্যবহৃত ০১ (এক) টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান সহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতা মোঃ শামসুল আলম, গ্রাম-বাগারচর ও মোঃ আলম (৪১), পিতা মোঃ আলিমুদ্দিন, গ্রাম-ডাঙ্গরা, উভয় থানা- দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর দ্বয় কে গ্রেফতার করেছে।চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031