চান্দিনায় ইসলামী ব্যাংক বরকইট বাজার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লা চান্দিনা উপজেলার বরকইট বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর “মিরাকল ট্রেডার্স”এজেন্ট শাখার উদ্যোগে ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা সময় বর্তমান সাম্প্রতিক কিছু কারণে বাংলাদেশের সকল ব্যাংকের উপর থেকে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস কিছুটা কমে গেছে, তারই উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক মোঃ মাজহারুল ইসলাম আতিকী, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের দাউদকান্দি শাখার প্রিন্সিপাল মোঃ আজহারুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা ইসলামী ব্যাংক শাখা সিনিয়র অফিসার মোঃ আবুল কাশেম,ও মোঃ আব্দুর রহমান। এছাড়াও মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোঃ খাইরুল বাশার। আরও উপস্থিত ছিলেন -ইসলামী ব্যাংক বরকইট বাজার এজেন্ট শাখার সাম্মানিক গ্রাহকবৃন্দ ও আশেপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা তার আলোচনায় বলেন- গত সাত বছর ধরে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কারনেই ব্যাংকের আজ এই অবস্থা। চলতি বছর পুরোটাই হবে গ্রাহকের আস্থা ফেরানোর বছর। সামনের বছরেও এ কাজ চলবে। ২০২৬-২৭ সাল হবে ঘুরে দাঁড়ানোর বছর। ২০২৮-৩০ সাল এগিয়ে যাওয়ার বছর। এছাড়াও তিনি গ্রাহকদেরকে নির্ভয়ে ইসলামী ব্যাংকে লেনদেন করার জন্য আশ্বাস দেন। অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031