গাংনীতে বিয়ের দাবিতে মকবুলের বাড়িতে রুবিনার অবস্থান

মাজিদ আল মামুন: মেহেরপুরের গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিক মকবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা রুবিনা খাতুন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘ ১১ মাস ধরে চাঁদপুর গ্রামের রুবিনা ও একই গ্রামের ভিটাপাড়ার আব্দুল হালিমের ছেলে মকবুলের মধ্যে পরকীয়া চলে আসছিল। যা ইতিমধ্যেই রুবিনার বাবা ও শ্বশুর বাড়ির লোকজন অবগত হয়েছেন। যে কারণে বাবা ও শ্বশুর বাড়ির কোনখানেই রুবিনার আশ্রয় হচ্ছে না। এমতাবস্থায় ধানখোলা গ্রামে স্বামীর বাড়ি ছেড়ে রুবিনা চলে আসেন চাঁদপুরে বাবার বাড়ি। সেখানেও মকবুলের অবাধে যাতায়াত ছিল বলে জানায় রুবিনা। দীর্ঘ ১১ মাসে বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে রুবিনা কে নিয়ে গেছে মকবুল হোসেন। বিয়ের প্রলোভনে চালিয়েছে অবৈধ মেলামেশা। শেষমেষ স্বামী ও বাবার বাড়িতে কোথাও স্থান না পেয়ে দুকূল হারিয়ে শেষ ভরসা বিয়ের দাবিতে প্রেমীক মকবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছে রুবিনা খাতুন। রুবিনার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে উধাও হয়েছে মকবুল হোসেন। রুবিনাও আশাহত না হয়ে বৃহস্পতিবার পার করে শুক্রবার দুপুর অবধি সেখানেই অবস্থান করছে। লক্ষ্য একটাই মকবুলের প্রলোভনের ফাঁদে পা দিয়েই তার সকল কিছু শেষ হয়েছে। এখন মকবুলকে বিয়ে করে সেখানেই একত্রে বসবাস করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং গাংনী থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন রুবিনাকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031