আলমডাঙ্গায় ড্রাগন বাগানে পানি খেতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ড্রাগন ফলের বাগানে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম শেখ (৫৫) নামের এক শ্রমিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের শাহাজাহানের ড্রাগন ফলের বাগানে এ ঘটনা ঘটে। জানাগেছে, নিহত আব্দুল হালিম শেখ আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের মৃত মহি শেখের ছেলে। স্থায়ীদের সূত্রে জানায়, শুক্রবার সকালের দিকে আব্দুল হালিম শেখ শাহাজাহানের ড্রাগন ফলের বাগানের পাশে একটি কলা বাগানে শ্রমিকের কাজ করছিলেন। এসময় তার পানি পিপাসা লাগলে পার্শ্ববর্তী শাহাজানের ড্রাগন ফলের বাগানে চারপাশে বৈদ্যুতিক সংযোগ করে রাখা জিআই তারের সঙ্গে পায়ের স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাউকে না জানিয়ে কিংবা লাল পতাকা না টাঙিয়ে বাগানে চারপাশে জিআই তারে বিদ্যুতের সংযোগ দেওয়ায় এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বাগান মালিকের শাস্তির দাবি জানাচ্ছি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনাস্থানে পরিদর্শন করেন, এসময় তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031