ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে আটক করে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে এক দফা পেটানোর পর খেতে দেওয়া হয়। দ্বিতীয় দফায় গণপিটুনির পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে তাকে আটক করেন হলের শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত ২টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক দফা পেটানোর পর তোফাজ্জলকে হল ক্যান্টিনে খেতে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এ সময় ফেসবুকে তোফাজ্জলের খাওয়ার ছবি পোস্ট দিয়ে বলা হয়েছিল— হলের খাবারের স্বাদ তার ভালো লেগেছে। গত রাতে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন শিক্ষার্থীরা। ‘চোরের গ্যাং’ শনাক্ত করতে তাকে জেরা করা হয়। পরে তাকে একদফা গণপিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয়। খাওয়ানোর পর দ্বিতীয় দফায় তাকে আবারও পেটানো হয়। রাত ১০টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে অবস্থার অবনতি ঘটায় তাকে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরিচয় মিলেছে হতভাগ্য তোফাজ্জলের চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জলের বয়স ছিল ৩০ বছর প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান। আরিফুজ্জামান আল ইমরান লেখেন, তোফাজ্জল আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল একসময় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। পরিবার ও অভিভাবক হারিয়ে তোফাজ্জল পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩ থেকে ৪ বছর ধরে। বিগত ২ থেকে ৩ বছর ধরে তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত। এলাকার যারা ওরে চিনতো সবাই সহযোগিতা করতো। প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, কেউ চুরি করতে এলেও তাকে পিটিয়ে মেরে ফেলার অধিকার কারও নেই। আমরা সিসিটিভি ও অন্যান্য ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনব।