আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়ন বিএনপির যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটার সময় মুন্সিগঞ্জ পান বাজারে যুবদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদউদ্দোজামান মিল্টন মিয়া,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান । অনুষ্ঠান পরিচালনা করেছেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী, উপস্থিত ছিলেন যুবদল নেতা রনি, রুবেল , সাঈদ , ফারুক , খোকন , জাহাঙ্গীর এছাড়াও উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়নের ছাত্রদলের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা শাহিন আলম । অনুষ্ঠানের শুরুতেই অগ্নিঝরা শুভেচ্ছা বক্তব্য রাখে জেহালা ইউনিয়নের টাইগার খ্যাত ছাত্রনেতা মাহফুজ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন ৭ নম্বর জেহালা ইউনিয়নের সভাপতি শাহিদ উদ্যোজা মিল্টন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা রতন আলী অনুষ্ঠান শেষে র্যালি বের হয়ে মদনবাবুর প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড় র্যালি শেষ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031