চুয়াডাঙ্গার শিশু জিহাদ এর চুরি হয়ে যাওয়া পাখি ভ্যান উদ্ধার ও আসামীকে গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর থানাধীন দিননাথপুর গ্রামের শিশু জিহাদ পরিবারের অভাবের তাড়নায় তার বাবার পাখিভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা শহরে আসে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় অবস্থানকালে অজ্ঞাতনামা একজন ব্যক্তি আলমডাঙ্গা যাবে বলে জিহাদকে জানালে সে যেতে রাজী হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিসহ বাদীর ছেলে পাখিভ্যান যোগে আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন নীলমনিগঞ্জ গ্রামস্থ পিটিআই মোড়ে পৌঁছাইলে উক্ত স্থান থেকে আরেকজন অজ্ঞাতনামা যাত্রী উঠে। দুইজন যাত্রীসহ বাদীর ছেলে উক্ত পিটিআই মোড় থেকে অনুমান ২০০ গজ উত্তর দিকে কিছু পথ যাওয়ার পরে জনশূন্য এলাকায় পৌঁছাইলে অজ্ঞাতনামা ০২জন ব্যক্তি কৌশলে জিহাদকে বোকা বানিয়ে বাদীর পাখি ভ্যানটি নিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে বর্ণিত ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার চুয়াডাঙ্গা ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামী গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) আলী হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ বকুল শেখ (২৪) কে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে শিশু জিহাদের পাখিভ্যান ১৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ১৬:৩০ ঘটিকার সময় থানায় হাজির হয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ বকুল শেখ (২৪) কে নিবিড় জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনায় বর্ণিত দিন তারিখ ও সময়ে তার সহযোগী অন্যান্য পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে শিশু জিহাদের ভ্যানটি চুরি করেছিল মর্মে জানা যায়। আসামী মোঃ বকুল শেখ (২৪) এর স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী চুরি হয়ে যাওয়া বাদীর ভ্যানটি উদ্ধার করা হয়। তাছাড়া মামলার ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে, সেগুলি যাচাই-বাছাই অব্যহত আছে। ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ বকুল শেখ (২৪), পিং-মোঃ সুরুজ শেখ, সাং-উত্তর চাঁদপুর (প্রাথমিক বিদ্যালয়ের সামনে), থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া।

উদ্ধারঃ শিশু জিহাদের চুরি হয়ে যাওয়া একটি পাখি ভ্যান, মূল্য অনুমান ১,১০,০০০/- টাকা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031