বাগেরহাটে চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলার প্রধান আসামী আটক

তরিকুল মোল্লা : বাগেরহাট সদরের বড় পাইকপাড়ায় ৫ আগস্ট সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘু প্রবীন শিক্ষককে নৃশংসভাবে হত্যা, স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামী মোঃ জনি শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ আগষ্ট রাতে সদরের মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৃনাল কান্তি চ্যাটার্জি ও তার স্ত্রী ও কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ীতে পিটিয়ে ও উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। অধিক রক্ত ক্ষরনে শিক্ষক মৃনাল কান্তি বাড়ীতেই মারা যান। গুরুতর আহত স্ত্রী ও কন্যাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার স্ত্রী সুস্থ হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সেই থেকে র‌্যাব আসামীদের আটকের অভিযান অব্যাহত রাখে। আটক জনি শেখ সদর উপজেলার ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা।আটককৃত আসামিকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031