জয়পুরহাট পাঁচবিবির বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী ও সূধী সমাবেশ

১০ সেপ্টেম্বর মঙ্গবার ,বৈকাল ৪.০০ ঘটিকায় পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগজানা উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ষোল বছর পর প্রকাশে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশাল কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাস মাষ্টার ও আজিজুল হক ঠান্ডা,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তান), আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ সাজেদুর রহমান সরকার সাজু, আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সামছুল আলম,ছাত্রশিবিরের পূর্ব সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন,ছাত্রশিবিরের পশ্চিম সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল মুকিত,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মুনছুর রহমান,ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মোঃ সাহাদৎ হোসেন এবাদত সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ বলেন,”আমাদের ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের নেতৃবৃন্দ আপোষ করেন নাই, দেশ ছেড়ে পালিয়ে যান নাই। আমাদের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন,আপোষ করেন নাই।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031