চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি) অভিযানে ২ জন আসামীসহ ১৫৯ বোতল ফেন্সিডিল ও ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক

মাহিদুল ইসলাম ফরহাদ: বিশেষ তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হাবিলদার উজ্জল কুমার এর নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ বদিউর (৩২), পিতা-মোঃ তোজাম্মেল এবং মোঃ মাজরুল (৩৬), পিতা-মোঃ নজরুল উভয়ের গ্রাম-মনোহরপুর পোষ্ট- হাসানপুর, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করতে সক্ষম হয়। কিছুদিন যাবত সীমান্তে ফেন্সিডিল চোরাচালানের তথ্য পাওয়া যাচ্ছিল। এরই ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি চৌকস টহলদল গতকাল রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন সময় আনুমানিক বেলা ১টায় সময় আসামীদেরকে একটি নৌকায় আসতে দেখা যায়। বিজিবি টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে তারা নৌকা থেকে একটি বস্তা নদীতে ফেলে দেয় এবং নৌকার দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যগণ তাদের পিছু নেয় এবং প্রায় এক কিলোমিটার ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিল ও নৌকা শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031