আলমডাঙ্গায় নিখোঁজের ৩৭ ঘণ্টা পর বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ভাসমান অবস্থায় আবুল কালাম (৬৪) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ৭ই সেপ্টেম্বর শনিবার ভোর সাড়ে ৮টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের সাতকপাট এলাকার জিকে খাল থেকে ভাসমান মরা দেহটি উদ্ধার করা হয়। মৃত ওই বৃদ্ধের নাম আবুল কালাম (৬৪)। তিনি পৌর এলাকার কাঁচাবাজার পাড়ার প্রয়াত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীকে বাঁচাতে জিকে খালের পানিতে বৃদ্ধ আবুল কালাম ঝাঁপ দেন। তিনি উপস্থিত মানুষের সহযোগীতায় ওই নারীকে উদ্ধার করেন। তবে খালের পানির স্রোতে তিনি ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ৫ সদস্য অভিজ্ঞ ডুবুরি দল নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে টানা ২৪ ঘন্টা অভিযান চালায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্থানীয় একজন শনিবার সকালে জিকে খালে মাছ ধরতে আসে । এ সময় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে । পরবর্তীতে মাছ ধরতে আসা আরো দুই একজনকে ডাকে। পরের সংবাদটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় । খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশের পরিচয় নিশ্চিত করে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত মরদেহ উদ্ধার অভিযান চালানো হয়েছে। টানা ৩৬ ঘণ্টা পরও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। খালের পানি বেশি থাকা ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যহত হয়েছিল। খালের প্রায় ২ কিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। এক পর্যায়ে আজ শনিবার সকাল আনুমানিক আটটার দিকে আমাদেরকে স্থানীয়রা সংবাদ দেয়। তবে আমরা যেই এলাকাটুকু অনুসন্ধান করেছি । তার থেকে আরও এক কিলোমিটার দূরে ওই বৃদ্ধের লাশ ভেসে উঠে। পরে আমরা মরদেহ উদ্ধার করি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, গত দু’দিন নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। আজ শনিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031