উপাধ্যক্ষ মরহুম নজরুল ইসলাম মোল্যার ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

সুরুজ্জামান রাসেল:  ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি আয়োজিত ৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার সকাল ১১ ঘটিকায় রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে কচি কাঁচা একাডেমির সাবেক উপাধ্যক্ষ মরহুম নজরুল ইসলাম মোল্যার ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম নজরুল ইসলাম মোল্যা ৬ সেপ্টেম্বর ১৯৯৯ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচি কাঁচা একাডেমি সিনিয়র সহকারী শিক্ষক শাহের বানু। রওশন আরা রুমির সঞ্চালনা স্মৃতি চারণ করেন কচি কাঁচা একাডেমি শিক্ষক মিঠু সিদ্দিকী, হায়দার সিদ্দিকী উদয়, সাজেদা রোজী সিদ্দিকী, মরহুম নজরুল ইসলাম মোল্যার ছোট বোন নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনা আক্তার। এখানে আরও উপস্থিত ছিলেন মরহুম নজরুল ইসলাম মোল্যার বড় ভাই ফকরুল ইসলাম মোল্যা, ছোট ভাই সুরুজ্জামান রাসেল সহ তার পরিবারের লোকজন সহ কচি কাঁচা একাডেমির সকল শিক্ষকবৃন্দ।পরিশেষে মরহুম নজরুল ইসলাম মোল্যার ও কচি কাঁচা একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মরহুম ইকবাল সিদ্দিকী তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়াটি পরিচালনা করেন কচি কাঁচা একাডেমির সিনিয়র শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031