
তৌহিদ : মাগুরা জেলাতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকার সময় মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাগুরাতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপার মিনা মাহমুদা’র পরিচয় ও বিভিন্ন প্রশ্নউত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে সবার উদ্দেশ্য পুলিশ সুপার মিনা মাহমুদা, (বিপিএম) বলেন,”মাগুরার মানুষের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য। মাগুরা জেলার সকল থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে। মাগুরাতে পুলিশ যেন আরো বেশি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন মাগুরাতে অনেক সাংবাদিক রয়েছে,আমরা সবাই একত্র হয়ে সবার সহযোগিতার মাধ্যমে মাগুরাকে একটা ভালো জেলা হিসাবে গড়ে তুলবো। অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন গতকাল জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাধ এলাকা থেকে একটি ঝং ধরা পিস্তল ও সাটারগান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ অভিযান পর্যায়ক্রমে চলতে থাকবে।আমি চাই মাগুরাতে একটা ভালো কিছু করার জন্য, অচিরেই আমরা মাগুরাতে একটা ভালো পুলিশিং পাবেো।” এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সহ মাগুরার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।










