হিজলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী

বরিশালের হিজলায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও এবছর দেখা গেছে ভিন্নতা।

হিজলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি কোন আনন্দ মিছিল বা শোভাযাত্রা না করে বর্তমান ঘটে যাওয়া বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণের কার্যক্রম পরিচালনা করেন। এ উপলক্ষে পহেলা সেপ্টেম্বর সকালে হিজলা উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বন্যা কবলিত মানুষের মাঝে ট্রলার দিয়ে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী বিতরণ করেন।ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন দপ্তরী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।এ সময় হিজলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন দেওয়ান বলেন বর্তমান সময়ে দেশে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এতো অনেক মানুষ ক্ষুদার্থ, বাড়িঘর হারিয়ে অসহায় জীবনযাপন করছে তাই আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ মোতাবেক আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আনন্দ বা শোভাযাত্রা না করে শতশত অসহায় পরিবারের মাঝে কিছু উপহার সামগ্রী তুলে দিয়েছি। এতে করে তাদের কষ্ট কিছুটা লাগব হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হিজলায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী

02 September 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com