রাণীশংকৈলে উপজেলা পরিষদের দায়িত্বে ইউএনও পৌরসভায় এসিল্যান্ড প্রশাসক

অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এবং পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

এর আগে গত রোববার সারাদেশের ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক করা হয় উপজেলা নির্বাহী অফিসারদের। একই দিন দেশের ৩৩০টি পৌরসভায় এবং ৬১টি উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে সরকার

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031