পাইকগাছায় কৃষকদের জীবনমান উন্নয়ণ বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জলবায়ু প্রভাব মোকাবিলায় কৃষকদের জীবনমান উন্নয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেচ প্রকল্প কর্তৃক আয়োজিত ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রোজেক্ট ডিরেক্টর বি সি আর এল ডঃ মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। প্রধান অতিথি ছিলেন,উপ-পরিচালক খুলনা কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন,কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমিজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সমবায় অফিসার হুমায়ুন কবির, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031