ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা: আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিকেলে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ঈশ্বরদীর জিরোপয়েন্ট টার্মিনালে জড়ো হয় দলের নেতা কর্মীরা। এরপর বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিন শেষে রিক্সা স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রহমান নান্টুর সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান,বিএনপি নেতা পিপ্পু,সোনামনি, জাহাঙ্গীর আলম,টুটুল সরদার,সোহেল,রাসেল পারভেজ,নাজমুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন।

তাং-২০.০৮.২০২৪

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031