পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার

১৯ আগস্ট ২০২৪ ইং তারিখ ২৩:২৩ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামস্থ জনৈক মোঃ রুস্তম আলী, পিতা-মৃত নসুদ্দি এর ধানী জমির পশ্চিম পার্শ্বে পদ্মা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। নৌকা থেকে অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ গ্রহণের সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে উক্ত ব্যাগে থাকা উদ্ধারকৃত আলামত সমূহ জব্দ করা হয়।উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত হেরোইন সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031