বেলকুচিতে সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ২০ শে আগষ্ট বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বেলকুচি হাসপাতাল গেট থেকে বর্নাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল গেটে এসে শেষ হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহাম্মেদ, সঞ্চালনা করেন পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ,র‍্যালিতে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ তালুকদার, পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর আলম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজা প্রামানিক,এসময় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য ও র‍্যালিতে অংশ গ্রহণ করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম কমিশনার, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন,
উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, পৌর ছাত্র দলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাব্বি সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031