মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮ আগস্ট ২০২৪ ইং তারিখ ১৫:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বুজরুক রাজারামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন আলী (৩৫), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গাঁজা-৪৫ কেজি ১০০ গ্রাম এবং গাঁজা বহনের ০১টি পিকআপ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বুজরুক রাজারামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ০১টি পিকআপ সহ উপরোক্ত আসামীকে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031