লালমনিরহাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেশের চলমান পরিস্থিতিতে লালমনিরহাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে রবিবার জেলার মিশনমোড়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা হিন্দু জনগোষ্ঠীর অংশগ্রহনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। কল্যানফ্রন্টের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি বাবু গুরু চরণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু ও খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এতে ফ্রন্টের সাধারন সম্পাদক অনিন্দ্য কুমার রায়, সাংগঠনিক এ্যাডওয়ার্ড কমল রায় উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা লালমনিরহাটে হিন্দু জনগোষ্ঠীর ওপর কোন সহিংস ঘটনা না ঘটায় সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031