বেলকুচি উপজেলা ৬নং বড়ধুল ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠন উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে র‍্যালী।

আশিকুল ইসলাম   প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া পথ র‍্যালী ও স্বৈরাচার হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার ( ১৬ আগষ্ট ) বিকালে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক মাঠে গিয়ে শেষ হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন করেন ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন।

গতকাল ১৫ আগস্ট ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। ৭৯তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজ শুক্রবার বেলকুচি উপজেলাসহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

তবে এই জন্মদিনের অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে পালন না করার জন্য এক দশক আগে থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। তাঁর এই নির্দেশনার ফলেই এ যাবৎ ১৫ আগস্টের পরিবর্তে এক দিন পর ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন করা হয়ে থাকে।

এ ছাড়াও সারা দেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ এলাকায় নিজেদের সুবিধামতো সময়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন কর হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031