বরিশালে গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে চিকিৎসার জন্য জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবু সুফিয়ান কে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর।

১৩ ই আগষ্ট মঙ্গলবার শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সদর উপজেলা আমির মাওলানা সফিউল্লাহ্ তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জামায়াত নেতৃবৃন্দরা তার চিকিৎসা খোঁজখবর নেন এবং আগামী দিনে চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার করার ব্যাপারে আশ্বস্ত করেন।

এ্যাডভোকেট হেলাল বলেন, তোমরা জাতীয় বীর তোমাদের এই বিশাল সেক্রিফাইসের কারণে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে এই স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে, জাতির কাছে তোমাদের মর্যাদা চিরদিন সমুজ্জ্বল থাকবে।এ সময় আবু সুফিয়ানের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

উল্লেখ্য, আবু সুফিয়ান দারুল উলুম ইসলামিয়া কারেমিয়া মাদ্রাসায় পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন এবং সেখানে বসে আন্দোলনের ভূমিকা রাখছিলেন। ৪ঠা আগষ্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকেন। বর্তমানে তিনি শেরে-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031