আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বুধবার বাদ আসর আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ থেকে জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সমাবেশে উপজেলা সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আমীর দারুস সালাম, পৌর আমীর মাহের আলী, পৌর নায়েবে আমীর জননেতা নজরুল ইসলাম, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা সহ-সেক্রেটারি প্রভাসক শফিউল আলম বকুল, পৌর সহ-সেক্রেটারী নূর মোহাম্মদ হুসাইন টিপু, ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা থানা সভাপতি রবিউল ইসলাম, শহর শিবিরের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা অন্যধর্মের নাগরিকদের সংখ্যালঘু হিসাবে পরিগননার বিরুদ্ধাচারণ করেন, পাশাপাশি ১৫ই আগষ্টের নীল নকশা সহ আওয়ামী লীগের সকল চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031