মাগুরায় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়

মাগুরার বিভিন্ন সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ১৪ আগষ্ট বুধবার সকাল ১১টায় শহরের যানজট নিরসনের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীসহ বিভিন্ন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে খাবার ও পানি বিতরণ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এ খাবার ও পানীয় বিতরণ করে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

এই সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক মোঃআলী আশরাফ,সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন খোন্দকার, সহ সভাপতি বিকাশ বাছাড়,নাসির উদ্দিন নয়ন,মাহমুদুল হাসান,তাছিন জামান,রাজিব হোসেন, মাহিম সিদ্দিকী সহ আরো অনেকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে সরকার পতনের পর শুরু হয় এক অস্থিতিশীল অবস্থা। সেই অচলাবস্থা কাটাতে এগিয়ে আসেন শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাঁরা রাস্তার আবর্জনা সরানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন। পরিচালনা করছেন ট্রাফিকের দায়িত্বও। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখনো বিনা পারিশ্রমিকে দিনব্যাপী কাজ করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031