জামালপুরে ড. সামিউল হক ফারুকীকে গণ সংবর্ধনা

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড.সামিউল হক ফারুকীরর জামিন হওয়াতে সংবর্ধনা দিয়েছেন ইসলামপুর উপজেলা জামায়াত ইসলামের নেতাকর্মী। শনিবার (১০ আগস্ট) ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে আলোচনা সভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমির খন্দকার মাওলানা লিয়াকত আলী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী।

এ সময় ড. সামিউল হক ফারুকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করি। তিনি আরো বলেন এই বিপ্লবের ফল কেউ যাতে হাইজ্যাক করতে না পারে, সেজন্য এই প্রজন্মের যুবকদের এবং দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান।কোন মতলববাজ, রাজনৈতিক বা অন্য কোন অপশক্তিকে এলাউ করব না। আমরা প্রত্যেকেই পাহারাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।

যারা জ্বালাও পুরাও করেছে তারা দেশের ও জাতীর শত্রু তারা যেন কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। নেতাকর্মীদের বলেন প্রশাসনের কোন হস্তক্ষেপ করবেন না। পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন জনগণ ও আমরা আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ অঞ্চল কর্ম পরিষদ এড. নাজমুল হক সাঈদী, জেলা সেক্রেটারি এড. আব্দুল আউয়াল, উপজেলা নায়েবে আমির আমজাদ হোসেন,শিবির সভাপতি আহসান উল্লাহ,সেকারেটারি জুনাইদ আল হাবিব সহ আরো অনেকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031