বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেছেন, বিএনপির বিরম্নদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপির সাথে মিশে অপকর্ম চালাচ্ছে আ’লীগ কর্মীরা  নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেছেন, বিএনপির বিরম্নদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এলাকার কোথাও বিএনপির নেতাকর্মীরা কোন অপকর্ম না করলেও একটি মহল গুজব ছাড়াচ্ছে। বেশিরভাগ জায়গায় গিয়ে এসব কর্মকান্ডের কোন সত্যতা পাওয়া যায়নি। উপরন্ত দলে সদ্য অনুপ্রবেশকারিরা এবং আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতাকর্মীদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে। তারাই কিছু কিছু অপকর্ম করছে। বিএনপি এসব অপকর্ম কঠোর হস্তে দমন করছে। তিনি বলেন, জনতার জন্য আতঙ্ক আওয়ামী লীগ কখনো বন্ধু হতে পারেনা। ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে জনগণের জান-মাল রক্ষা কমিটি গঠন করা হয়েছে। যে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই তাকে আইনের আওতায় তুলে দিবে। বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনতার জানমাল রক্ষা করবে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে তিনি উপজেলার সফাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু এতে সভাপতিত্ব করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারম্নল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিলস্নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ। সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিন ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক আন্দোলনে কারাবরণকারি সফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়েন উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসাইন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আইনাল হক ও বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। ক্যাপশন : বক্তব্য দেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031