চুয়াডাঙ্গায়২এমপির বাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙচুর,পুড়ে মরল ৪ জন

চুয়াডাঙ্গায় দুই এমপির বাড়িসহ বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে চারজন মারা গেছেন

 

সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা জুড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাকিব হোসেন ডিজে (২০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার পুলিশ লাইন পাড়ার সাইদুর রহমানের ছেলে তাফিম (১৬)। অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তার ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাড়িতে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ আলী আজগার টগরের বাড়িতে, সিআইপি ও আওয়ামী লীগ নেতা এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার রাজনৈতিক কার্যালয়ে, শিল্পপতি সিআইপি এম.এ. রাজ্জাক খানের বাড়িসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয়। আগুনের ঘটনায় চারজন পুড়ে মারা যান। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনার পর গোটা চুয়াডাঙ্গা জেলায় আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা শহরে লোকসমাগম কম রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায়২এমপির বাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙচুর,পুড়ে মরল ৪ জন

07 August 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com