তেঁতুলিয়ায় ইউএনও’র বসতবাড়ী হামলা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে রাব্বির সরকারি বাসভবন ও-উপজেলা আঃলীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং তেতুলিয়া  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এ সময় গাড়ি   ভাঙচুর বাধা প্রদান করে আহত হয়েছেন কর্তব্যরত  আনসার বাহিনীর ৪ সদস্য। সোমবার (৫ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠি নিয়ে উপজেলা সংলগ্ন ইউএনও এর বাসভবনে ভাঙচুর এবং বাসভবনে পাশে থাকা সহকারী কমিশনারের গাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ ইউএনও’র বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। আহত আনসার সদস্যদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত  আওয়ামী লীগ অফিসসহ  বিভিন্ন স্থানে আরো হামলার খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031