হিজলায় সৈরাচার সরকারের পতনের খুশিতে, ইসলামী আন্দোলন ও বিএনপির আনন্দ মিছিল

বরিশালের হিজলা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে হিজলা উপজেলায় মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বি এনপি এবং জামাত ইসলাম।সোমবার (৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে হিজলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় আমজনতা।বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে হিজলার সর্বস্তরের জনগণ।পরবর্তিতে উপজেলা চত্বরে সৈরাচার সরকারের পতনের খুশিতে মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষ।আনন্দ মিছিলে নিয়ে আসা লোকজন বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করে হত্যা করেছে, সাধারণ শিক্ষার্থীসহ নানান বয়সের মানুষদের মনে হয়েছিল আবারও স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধের জয়ের আনন্দ পেয়েছি শেখ হাসিনার পতন হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031