আনন্দ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের রডের আঘাতে সাংবাদিক আব্দুল্লাহ ও সানভী আহত

আনন্দ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের রডের আঘাতে সাংবাদিক আব্দুল্লাহ আহত হয়েছেন ।   সোমবার আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় আনন্দ উল্লাসে মেতে ওঠে সারাদেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় আনন্দ উল্লাস চলছিল। সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে আনন্দ মিছিলের সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণের কাজ করছিল আব্দুল্লাহ। এ সময় হঠাৎ কিছু দুর্বৃত্ত দ্যা ডেইলি পোষ্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক এর উপর অতর্কিত হামলা চালানোর পাশাপাশি মোবাইল কেড়ে নিতে যায় । এসময় বাধা দিলে তার মাথায় রোডের বাড়িতে গুরুতর আহত করে দুর্বৃত্ত। রটে রাখাতে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল্লাহ হক । এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ঘোলদাড়ি বাজার একটি ক্লিনিকে চিকিৎসা করায়। তার মাথায় তিনটি সেলাই পড়েছে। হয়েছেন রক্তাক্ত জখম।
এদিকে চুয়াডাঙ্গা শহরের কবর রোড এলাকায় সংবাদ সংগ্রহের সময় দৈনিক আজকের পত্রিকা ও দি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব বিন সানভী আহত হন । সানভি বলেন, দুর্বৃত্তরা কবরী রোডের এক নেতার বাসা ভাঙচুর করার সময় জানালার একটি গ্লাস ভেঙে এসে আমার হাতে পড়ে। গ্লাসে আমার হাত কেটে রক্তাক্ত জখম ড়য়। পরে চিকিৎসা নিয়ে বাসায় চলে এসেছি। এ ঘটনায় চুয়াডাঙ্গা সাংবাদিকদের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031