একদফা দাবিতে রানীশংকৈল রাজপথে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সাধারণ জনতা

 

আব্দুল জব্বার রানীশংকৈল প্রতিনিধি:

এক দফা দাবিতে ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রানীশংকৈল উপজেলায় বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একদফা দাবিতে নানান স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে দেখা যায় তাদের। অনেকের গায়ে ও মাথায় ছিলো জাতীয় পতাকা।

রোববার (৪ আগস্ট) বেলা ৩ টার দিকে হাজার হাজার আন্দোলনরত শিক্ষার্থীরা রানীশংকৈল বন্দর শহরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় বিক্ষোভ মিছিলটি পৌরশহর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।

এর আগে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রানীশংকৈল চৌরাস্তা এলাকায় জড়ো হন।

অসহযোগ আন্দোলনের ফলে রানীশংকৈলের সব ধরনের দোকানপাট, মার্কেট ও বিপণীবিতানগুলো বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকে রাস্তাঘাটেও যান চলাচল কম দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মতো।

এ দিকে ছেড়ে যেতে দেখা যায়নি কোনো ধরনের দূরপাল্লার গণপরিবহন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031