পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে বালিকা অনুর্ধ্ব ১৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ভাইস-চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, স ম আব্দুল ওহাব বাবলু, কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা প্রধান সহকারী কর্মকর্তা আঃ বারী, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীপংকর প্রশাদ মল্লিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031