জেলা পুলিশ, কুষ্টিয়ার কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত 
সোমবার (১৫ জুলাই, ২০২৩ খ্রি.) সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, কুষ্টিয়া।
প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্দ্যোগ গ্রহন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় অবসর উত্তর পিআরএল ছুটি গমনকৃত ০৩ জন পুলিশ সদস্যের মাঝে পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করেন। পরর্তীতে সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহফুজুর রহমান এর র‌্যাব হেডকোয়ার্টর্সে বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
একই তারিখ ১৪.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় জুন/২০২৪ মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে তথ্য, মানব পাচার/অপহরণ মামলার তথ্য, তদন্তাধীন অপমৃত্যু মামলার বিবরণী, জুন/২০২৪ মাসের রুজুকৃত, তদন্ত ও অনিষ্পত্তিকৃত মামলার বিবরণী ও গত মাস পর্যন্ত মুলতবী মামলার বিবরনীসহ বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন   মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি,  মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া, ডিআইও ১ (ডিএসবি), আরওআই (রির্জাভ অফিস), আরআই (পুলিশ লাইন্স), কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া ও জেলার সকল পুলিশ ক্যাম্প, ফাঁড়ী, তদন্তকেন্দ্রের ইনচার্জগণসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031