প্রতিনিধি মোঃ খাদেমুল ইসলাম! জীব বৈচিত্র্য রক্ষা, রোধ, সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্যের অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি "পরিবেশ ও পর্যটন" বাস্তবায়নের অংশ হিসেবে ফলদ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার পরিষদের চত্বরে সামনে বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানের প্রধান হিসেবে ছিলেন , মাননীয় সংসদ সদস্য,পঞ্চগড়-১ নাঈমুজ্জামান মুক্তা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি তিনি বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি কয়েকটি এনজিও ২২ হাজার বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গাছের পরিচর্যায় সুবিধাভোগী নিয়োগ, গাছের চারপাশে বেড়া দেয়া ও গাছে বাশেঁর খুঁটি দেয়া হবে। গাছে প্রয়োজনীয় পরিমাণে সার ও কীটনাশক ব্যবহারের কথাও জানান তিনি। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, আজ থেকে পুরো মাসজুড়ে পঞ্চগড়ের সদর, তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হবে। এছাড়া, ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪টি সরকারী অফিস চত্বর, আশ্রয়ণ প্রকল্প ও বহমান নদীর ধারেসহ ফাঁকা জায়গাগুলোতে লাগানো হবে ৬৬ প্রজাতির ঔষধি, ফলজ, বনজসহ ৩ লাখ গাছ। তেঁতুলিয়ায় উপজেলায় ২৫ হাজার গাছ রোপণ করা হবে।সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন খান,উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,
তেতুলিয়ার থানা আঃলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল,সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার কাজী মাহবুবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
এছাড়া সৌন্দর্য ছড়ানো সোনালু, জারুল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। গাছ বাঁচলে প্রাণ বাঁচবে। পরিবেশ, প্রকৃতি ও প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো ও পরিচর্যায় করার অনুরোধ জানান তিনি।