গাইবান্ধায় কোটা সংস্কারের দাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

গাইবান্ধায় কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রায় ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ (রবিবার, ১৪ জুলাই) দুপুর ১টার দিকে গাইবান্ধা সরকারি কলেজে এ ঘটনা ঘটে.আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজের গণপদযাত্রা বের করে কলেজের ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালায়ও মারধর করে। এতে করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি , পরমান্দ দাসও সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা সহ অত্যান্ত পাঁচজন আহত হন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি বলেন , কলেজে আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করি। এ সময় ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর হামলা করে, ও আমাদের শিক্ষার্থীকে মারধর করেন ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031