সখীপুর থানা পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ কর্তৃক ১২ জুলাই (শুক্রবার) মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ০৫ নং ওয়ার্ড সখীপুর পৌরসভাস্থ কাঁচা বাজার সংলগ্ন আসামীর বসতবাড়ী হইতে ১.৮ গ্রাম হেরোইন যাহার,মূল্য-১৮,০০০/-(আঠার হাজার) টাকা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রাজু আহাম্মেদ ওরফে আলী(৩০)।
সে সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাঁচা বাজার এলাকার বাসিন্দা -মৃত রমজান আলীর ছেলে।

এবিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান বলেন,পুলিশের বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে ১.৮গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে,সখীপুর থেকে মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031