গাইবান্ধায় বাসদ( মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

গাইবান্ধায় বাসদ( মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত।

বাসদ(মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে গাইবান্ধা জেলার উদ্যোগে আজ বেলা ১১ টায় পদক্ষেপ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।বাসদ(মার্কসবাদী) গাইবান্ধা জেলা সমন্বয়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু ,সদস্য কমরেড কাজী আবু রাহেন শফিউল্লাহ, কমরেড মাহবুবুর রহমান খোকা, পরমানন্দ দাস,রাহেলা সিদ্দিকা প্রমুখ।সভা পরিচালনা করেন জেলা কমিটির সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী ।

আলোচনা সভার পূর্বে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্টি এবং বিভিন্ন গন সংগঠনের নেতৃবৃন্দ।সভায় নেতৃবৃন্দ মার্কসবাদ-লেনিনবাদ ও কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে বাংলাদেশের বাম আন্দোলনে একটি স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা ও একটি সঠিক বিপ্লবী দল গড়ে তোলার জন্য কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর জীবনব্যাপী যে কঠিন, কষ্টকর সংগ্রাম করেছেন,সেই সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিপ্লবের মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একটি বিপ্লবী পার্টি গড়ে তোলার কাজ মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছেন।বক্তাগন কনরেড মুবিনুল হায়দারের সংগ্রাম ও চরিত্র থেকে শিক্ষা নিয়ে দেশের শোষিত- নিপীড়িত জনগণের শোষণমুক্তির সংগ্রাম বেগবান করার আহবান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031