জামালগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভায় এমপি রনজিত

সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার কর্মী সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মো: আত্তাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, জামালগঞ্জ উপজেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: জহির উদ্দিন তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো: দুলাল মিয়া, সায়েম পাঠান, জসিম উদ্দিন তালুকদার, রেজওয়ান আহম্মদ আলম ও আলী আমজাদ।
এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধার চেতনার শক্তি।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অনুপ্রেরনায় জনগণের ভালবাসায় আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের এমপি মনোনীত করেছেন। দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই সকলকে আওয়ামী লীগের দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, তৃতীয় বারেরমত আবারও বন্যা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হাওরপারের মানুষের প্রতি আন্তরিক। তাই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031