মোংলায় পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় মদসহ আটক ২

বাগেরহাটের মোংলায় ২০ লিটার দেশীয় বাংলা মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৌর শহরের ২ নং জেটির পাকাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযান পরিচালনা কারী এস আই নুরে আলম মাদক ব্যবসায়ী ফরিদ হোসেন জাহিদের (৪৫) মদের আড্ডা থেকে ২০ লিটার মদসহ তাকে আটক করেন। এ সময় জাহিদের সহযোগী ইলিয়াছ হোসেন রানা (৪৪) কেও আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ হোসেন জাহিদ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডেরই কাউন্সিলর মজনু গাজীর আপন বোন জামাই। কাউন্সিলের নিকট আত্মীয় হওয়ার সুবাদে জাহিদ পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এদিকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা মাদকে সয়লাব হয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। মাদকের উপদ্রব নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়েও আলোচনা-সমালোচনা হলেও কোনভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031