বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর খুলনা বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত।

শুক্রবার ১২ই জুলাই বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর খুলনা বিভাগীয় সম্মেলন ও ঈদ পূনর্মিলমী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ১৯ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিষদ এর সদস্য ও সাবেক খুলনা বিভাগীয় সমন্বয়ক মো: আল আমিন হুছাইন এর সভাপতিত্বে, খুলনা জেলা সভাপতি তুষার বাড়ৈ এর তত্বাবধানে ও বাগেরহাট জেলা আহবায়ক ইজাবুল ইসলাম জসিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা নগর পিতা খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় অফিসার মো: মোস্তফা কামাল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাকির হোসেন বিপ্লব, মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবু মিঠু দে সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানটির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো: নাজির ইমরান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারী মো: ইবরাহীম শামীম, প্রতিষ্ঠাতা সদস্য মো: একরামুল হক প্রধান সহ অন্যান্য কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ও খুলনা বিভাগের সকল জেলা উপজেলা শাখার নেত্রীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, সংগঠন শক্তিশালী হলে কর্মীরা লাভবান হবে। আর সেই জন্য সংগঠনকে শ্রম অধিদপ্তরের অনুমোদন নিয়ে আরও বেগবান করতে হবে। তা হলে কর্মীরা উপকৃত হবে। এবং তিনি সংগঠনটির সদস্যদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031