চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীকের মৃত্যু হয়েছে

আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে দ্রুতগতির মোটরসাইকেলে যোগে যাবার পথে, কুকুরের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে ইদ্রিস আলী (৩৭) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সাজ্জাদুল ইসলাম (স্বপন), ১১ই জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,
নিহত ইদ্রিস আলী মুদি ব্যবসায়ী আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর  গ্রামের মৃত খয়বার আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা কোর্টে কাজের জন্য যুবলীগ নেতা
সাজ্জাদুল ইসলাম স্বপনের সাথে
আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিল। এ সময় সড়কের ওপর বেশ কয়েকটি কুকুর কামড়াকামড়ি করছিল। হঠাৎ করে একটি কুকুর দৌঁড়ে এসে তাদের মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা মারলে, তার পিছনে বসা ইদ্রিস আলী ছিঁটকে সড়কের ওপর আছড়ে পড়ে। এ সময় তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মারাত্বক আহত অবস্থায় ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাকে নিয়ে যাবার সময় বেলা দেড়টার দিকে পথে মধ্যে মৃত্যু হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার জানান, ইদ্রিস আলী একটি মামলার হাজিরা দেবার জন্য যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপনের মোটর সাইকেলে  চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত অবস্থায় দু’জনকে আনা হয়। আহত স্বপনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং মারাত্বক আহত অবস্থায় ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ওসি তদন্ত আবু সাইফ বলেন,ঘটনাটি চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন সদর থানার মধ্যে ঘটেছে। আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031